

জনপ্রিয় বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল‘এনটিভি ইউরোপের সিলেট জেলার কানাইঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মাহবুবুর রশিদ। গত ২৬ জানুয়ারি ২০২০ এনটিভি ইউরোপের নিউজ বিভাগের প্রধান সামিউল ইসলাম স্বাক্ষরিত একটি ই-মেইল বার্তায় নিয়োগ পত্রটি পেয়েছেন তিনি। রম্য লেখক মাহবুবুর রশিদ ২০০৬ সালে সিলেটের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক যুগভেরী’র কানাইঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় প্রবেশ করেন। ২০০৯ সাল থেকে অবধি পর্যন্ত “কানাইঘাট নিউজ ডট কম” নামে একটি অনলাইন ওয়েব পোর্টালের সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।
এছাড়াও কানাইঘাট প্রেসক্লাবের সহ-সম্পাদক, জাতীয় দৈনিক আমার সংবাদ, দৈনিক সিলেট মিরর ও অনলাইন পোর্টাল সিলেট ভিউ টুয়েন্টিফোর ডটকম-এর কানাইঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। সংবাদ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে তার মুঠোফোনে (০১৭২৭-৬৬৭৭২০) নাম্বারে অথবা mahbuburrashid68@yahoo.com এই ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।