ওবামার পর বাইডেনকে হিলারির সমর্থন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন হোয়াইট হাউস দৌড়ে জো বাইডেনকে সমর্থন দিয়েছেন। হিলারি তাকে সমর্থন জানিয়ে বলেন, বর্তমান করোনা সংকটকালে যুক্তরাষ্ট্রের জন্যে যে ধরণের নেতা দরকার জো বাইডেন তেমনি একজন।

মঙ্গলবার সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনের সাথে লাইভ ভিডিও কনফারেন্সে হিলারি আরো বলেন, আমাদের প্রেসিডেন্ট হওয়ার জন্যে অন্য অনেকের সমর্থনের সঙ্গে আমি আমাকেও যুক্ত করতে চাই।

Manual4 Ad Code

সাবেক ফাস্ট লেডী ও পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, এ মুহূর্তে আমাদের জো বাইডেনের মতো নেতা ও প্রেসিডেন্ট দরকার।

Manual1 Ad Code

নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডেমোক্রেট দল থেকে লড়বেন জো বাইডেন। তবে দলীয় কনভেনশনের আগে তিনি আনুষ্ঠানিক মনোনয়ন পাচ্ছেন না।

Manual7 Ad Code

করোনা ভাইরাসের কারণে দলীয় কনভেনশন আগস্টে পিছিয়ে দেয়া হয়েছে। ইতোমধ্যে বাইডেনকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সমর্থন জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code