খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করে সব সিদ্ধান্ত নেওয়া হয়: ফখরুল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

কারাবন্দী খালেদা জিয়া প্রতি সপ্তাহে দলকে ঐক্যবদ্ধ রাখতে ম্যাসেজ (বার্তা) পাঠান বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি, সকল দলীয় সিদ্ধান্ত খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করেই নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

Manual2 Ad Code

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের চত্বরে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া এখন কারাবন্দী। কারাগারে বসেই তিনি প্রতি মুহূর্তে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তিনি এখন পিজি হাসপাতালের একটি ছোট কক্ষে হয়তোবা ইবাদত করছেন। খালেদা জিয়া প্রতি সপ্তাহে শুধু একটি ম্যাসেজই পাঠান- দলকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ রাখুন। আমরা এ পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছি বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা-পরামর্শ করেই নিয়েছি। এমপিদের শপথ নেয়া এবং আমার শপথ না নেয়া সবই দলীয় সিদ্ধান্ত। আমাদের এমপিগণ সংসদে গিয়ে দেশনেত্রীর মুক্তির কথা বলবে। সারা দেশের মানুষ ও বিশ্বের মানুষ তাদের কথা শুনবে’।

ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করেন। যারা অভিমান করে দূরে সরে আছেন, তাদের কাছে টেনে নেন। তাদের সঙ্গে সমঝোতা করে এক হন। খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হচ্ছে। তাকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল দাবি করে বলেন, অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে। সেই নতুন নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকার অর্থাৎ একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে।

Manual2 Ad Code

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য মো. মজিবুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, বিএনপি নেতা শাহ মো. রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি মো. আফজাল হোসেন কায়সার প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code