গাংনীতে বাজার মনিটরিং কমিটির সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মেহেরপুর :

Manual3 Ad Code

মেহেরপুরের গাংনীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান,গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,গাংনী উপজেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক এবং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ,বামন্দী বাজার কমিটির প্রতিনিধি আব্দুল আওয়াল,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলু।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
মাহে রমজানে সব ধরণের মালামালের মূল্য যেনো উর্ধ্বমুখি না হয়। সে বিষয়ে বিস্তর আলোচনা ও নিত্যপণ্যের মূল্য নির্ধারণ ও নানা সিদ্ধান্ত গৃহীত হয় অনুষ্ঠিত এ সভায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code