শৈলকুপায় শত বর্ষী নিম গাছে নিরাময় হচ্ছে বিভিন্ন রোগ !

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

শৈলকুপা (ঝিনাইদহ):

Manual8 Ad Code

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের সোনদহ গ্রামে অবস্থিত শতবর্ষী একটি নিম গাছের নিচের মাটি গায়ে মেখে ও খেয়ে বিভিন্ন রোগ নিরাময়ের কথা ছড়িয়ে পড়েছে!
সরেজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা গেল দলে দলে নারী-পুরুষ এসেছে রোগ নিরাময়ের আশায়। একই গ্রামের খয়বর গাজী (৪২)জানায় সে বেশ কয়েক বছর আগে মানষিক বিকার গ্রস্থ ছিল। তাকে চেইন দিয়ে বেধে রাখা হতো। এই নিম গাছের মাটি সারা গায়ে মেখে এখন সে পুরো সুস্থ বলে দাবী করছেন। এর পর থেকেই সে এই গাছের গোড়ায় প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। এই ঘেরা দেয়ার মধে আশপাশের বিভিন্ন রোগাক্রান্ত মানুষ এসে মোমবাতি, আগরবাতি, দৈ,চিড়া, বাতাসা,ফলমূল, টাকা রেখে যাচ্ছে এবং গাছের গোড়ার মাটি নিয়ে গিয়ে গায়ে মাখছে এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে অনেকে আবার এই মাটি খেয়ে আরোগ্য লাভ করছেন। এলাকার বৃদ্ধরা জানান গাছটির বয়স আনুমানিক দুইশত বছর হবে। তাদের বাবা – দাদারাও এই গাছটিকে দেখে গেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code