জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স

লেখক: Rumie
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:দেশে কমে আসা জন্মহার বাড়াতে বুধবার থেকে মা ও বাবা উভয়ের জন্য নতুন সবেতন বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। এ উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।প্যারিস থেকে এএফপি জানায়, ২০২৪ সালে মাখোঁ বন্ধ্যত্ব ও ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, এটি ফ্রান্সের ‘জনসংখ্যাগত পুনরুত্থান’ ঘটাতে সহায়ক হবে।এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে, সন্তানের জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটির অধিকারী ছিলেন।

Manual6 Ad Code

বুধবার থেকে কার্যকর হওয়া নতুন বিধানের আওতায় বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা এখন নিজেদের মধ্যে বাড়তি এক বা দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন।এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা নেট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন।নতুন বিধান ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দত্তক গ্রহণকারী অভিভাবকরাও এ সুবিধা পাবেন।ইউরোপীয় ইউনিয়নজুড়েই জন্মহার কমছে।ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা মৃত্যুর সংখ্যার চেয়ে কম ছিল।তবে নারীবাদী সংগঠনগুলো বলছে, এই সংস্কার যথেষ্ট নয় এবং এটি লিঙ্গসমতা বাড়াতে তেমন কার্যকর হবে না। তাদের মতে, তুলনামূলক কম আয়কারী সঙ্গী- যিনি অধিকাংশ ক্ষেত্রে নারী- এই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনাই বেশি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code