নেতৃত্ব হাতে পেয়েই ডাবল সেঞ্চুরি পাকিস্তানের নতুন টেস্ট ক্যাপ্টেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: বাবর আজম পাকিস্তানের নেতৃত্ব ছাড়ার পর পিসিবির পক্ষ থেকে পাকিস্তানের নতুন টেস্ট ক্যাপ্টেন নির্বাচিত করা হয় শান মাসুদকে। নেতৃত্ব হাতে পেয়েই বোর্ড তথা নির্বাচকদের আস্থার মর্যাদা রাখেন মাসুদ।

Manual6 Ad Code

অস্ট্রেলিয়া সফরে পা দিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই অধিনায়কোচিত দৃঢ়তায় পাকিস্তান দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন শান মাসুদ। তিনি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Manual7 Ad Code

ক্যানবেরায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৬ উইকেটে ৩২৪ রান তোলে। ক্যাপ্টেন মাসুদ প্রথম দিনই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি অপরাজিত ছিলেন ১৫৬ রান করে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট ছেড়ে দেয় ৯ উইকেটে ৩৯১ রান তুলে।

Manual6 Ad Code

শান মাসুদ ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন। বাবর আজম সেট হয়েও আউট হয়ে বসেন। তিনি প্রথম ইনিংসে ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন। এছাড়া পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে আবদুল্লা শফিক ৩৮, ইমাম উল হক ৯, সউদ শাকিল ১৩, সরফরাজ আহমেদ ৪১, ফহিম আশরাফ ১৭, আমের জামাল ৫, মীর হামজা ৮ ও খুররাম শেহজাদ ৬ রানের যোগদান রাখেন।

প্রাইম মিনিস্টার্স ইলেভেনের হয়ে ৮০ রানে ৫ উইকেট নেন জর্ডন বাকিংহ্যাম। ১টি করে উইকেট দখল করেন মার্ক স্টেকেটি, ন্যাথন ম্যাকঅন্ড্রু ও টড মার্ফি।

পাল্টা ব্যাট করতে নেমে প্রধানমন্ত্রী একাদশ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। ক্যামেরন ব্যানক্রাফট ৫৩ ও মার্কাস হ্যারিস ৪৯ রান করে আউট হন। ম্যাট রেনশ ১৮ ও ক্যামেরন গ্রিন ১৯ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন খুররাম শেহজাদ ও আবরার আহমেদ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code