সব রেকর্ড ভেঙে চীনে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্টঃ চীনে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মহামারি শুরুর পর থেকে একদিনে আক্রান্ত হওয়ার এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সরকারি পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার দেশটিতে ৩১ হাজার ৪৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯২৭ জনের করোনার উপসর্গ রয়েছে। বাকি ২৭ হাজার ৫১৭ জনের উপসর্গ নেই।

Manual6 Ad Code

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় চীনের বেশ কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। ঝেংঝোউ প্রদেশের ৮ জেলার ৬৬ লাখ মানুষকে আগামী ৫ দিন শুধু খাবার কেনা ও চিকিৎসা ছাড়া বাড়ি থেকে বের না হতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া শিজিয়াঝুয়াং শহরের ১ কোটি ১০ লাখ মানুষকে গণ-পরীক্ষা চালানোর সময় বাসায় থাকতে বলা হয়েছে। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়, কয়েকটি শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন লকডাউন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code