জমে উঠেছে পুরান ঢাকার ফুটপাতের ঈদ বাজার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদন: পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র আট দিন। ঈদ উপলক্ষে পরিবারের জন্য কেনাকাটা করছেন সবাই। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে নিম্ন আয়ের মানুষের। জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার। তুলনামূলক অল্প দামে পছন্দের পোশাক, গয়না, জুতা, অন্য প্রসাধনীসহ পছন্দের পণ্য কিনতে পুরান ঢাকার ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন তারা।

Manual7 Ad Code

ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাকে মুখরিত ফুটপাতের দোকানগুলো। শুক্রবার (১৪ এপ্রিল) সরেজমিনে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার ফুটপাতগুলোয় বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। মূলত, মার্কেটের তুলনায় কম দামে বাহারি ও প্রয়োজনীয় পণ্য মেলে ফুটপাতের এসব দোকানে।

Manual5 Ad Code

ফুটপাতের প্রায় প্রতিটি দোকানের চিত্রই একই রকম। কেউ জামা-জুতা কিনছেন, কেউ প্লাস্টিকের পণ্য আবার কেউ কসমেটিকস কিনছেন। পুরান ঢাকার পুরো লক্ষ্মীবাজার জুড়েই জামাকাপড়, বাসার তৈজসপত্র, বিছানার চাদর, কসমেটিকসসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল জিনিসপত্রের পসরা সাজানো। এসব দোকানের মূল ক্রেতা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, ফুটপাতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজনও কেনাকাটার জন্য আসছেন। কম বাজেটের মধ্যে ক্রেতাদের পছন্দ এমন বাহারি নকশা ও রঙের সব পোশাকের সংগ্রহ রয়েছে ফুটপাতের দোকানে। তাই ক্রেতাদের কোনও না কোনও জিনিস পছন্দ হচ্ছে আর তা কিনেও নিচ্ছেন। এক দোকানে পছন্দ না হলে অন্য দোকান থেকে কিনেছেন তবে সবার বেচাকেনা ভালো হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code