জৈন্তাপুরে জাল ভোট দিতে গিয়ে আটক ৬

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাল ভোট দিতে যাওয়া ছয় যুবককে আটক করা হয়েছে। তাদের মধ্যে হেমু সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২জন ও হেমু হাউদ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জনকে আটক করা হয়।

 

সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ।

Manual5 Ad Code

 

আটকরা হলেন- সায়মন আহমদ, সায়ফুদ্দিন, আল-আমিন, কুতুবউদ্দিন, পারুল আহমদ ও দেলোয়ার।

Manual7 Ad Code

 

প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ ও উজ্জল কান্তি জানান, ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেই।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code