টিফি আর্মির বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দুটি ম্যাচ খেলার জন্য কম্বোডিয়ার রাজধানী নমপেনে বাংলাদেশ দল। শনিবার রাতে সেখানে পৌঁছে আজ রবিবার বিকালে মাঠের অনুশীলনও করেছেন জামাল ভূঁইয়ারা। ফিফা প্রীতি ম্যাচটি হবে ১৫ জুন। তার আগে স্থানীয় একটি দল টিফি আর্মি এফসির বিপক্ষে সোমবার প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

বিশ্রামের পর আজ সকালে রিকোভারি সেশন হয়েছে। বিকালে আর্মি স্টেডিয়ামের মাঠে নানা ট্যাকটিকস নিয়ে কাজ করেছেন স্প্যানিশ কোচ। এরপর সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সবাই ইতিবাচক আছে। ভ্রমণ ও বিশ্রামের পর রিকোভারি সেশন শেষে অনুশীলন হয়েছে। ভালো অনভূতি সবার। এখন ট্যাকটিকাল বিষয় নিয়ে কাজ হচ্ছে।’

Manual4 Ad Code

কম্বোডিয়ার প্রিমিয়ার লিগে খেলা টিফি একাদশের লিগ জেতার কোনও রেকর্ড নেই। তিনবার রানার্সআপ হয়েছে। দলে দুজন বিদেশি খেলোয়াড়ও রয়েছে। তবে কাবরেরার দৃষ্টি ভারতের বেঙ্গালুরুর সাফের দিকে, ‘সাফে আমাদের মূল দৃষ্টি। এখানে এসেছি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। কম্বোডিয়ার বিপক্ষে জিততে চাই। এছাড়া কাল আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছি। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code