তারার বাসায় তারার আড্ডা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

তারার আড্ডা বা তারার মেলা যাই বলি না কেন, সেটা যে আলো ঝলমল, আনন্দময় হবে এটাই স্বাভাবিক। তেমনই এক আনন্দ আড্ডা বসেছিল শিল্পীদম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর বাসায়। শুরুতে কিছুটা রাখঢাক থাকলেও অভিনেত্রী রুনা খান আড্ডার একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় ফাঁস হয়ে যায় সবকিছু। আর তাতে আনন্দও বেড়ে যায় কয়েকগুণ।

Manual4 Ad Code

সেলফিতে দেখা যায়—অভিনেতা প্রাণ রায়, শহীদুজ্জামান সেলিম, বন্যা মির্জা, শর্মী মালা, রোজী সিদ্দিকী, মাসুম রেজা, আহসান হাবিব নাসিম, পরিচালক শাহনেওয়াজ কাকলী, সকাল আহমেদ প্রমুখ। ছবিটি আজ মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

Manual7 Ad Code

শোবিজের একঝাঁক তারকা অভিনয়শিল্পী ও পরিচালক হঠাৎ কেন একত্রিত হয়েছিলেন? খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার ছিল শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর ২৬তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে এই দম্পতির বাসায় হাজির হয়েছিলেন তারা। এসময় জমপেশ আড্ডাও জমেছিল বলে জানা যায়।

উচ্ছ্বাস প্রকাশ করে রোজী সিদ্দিকী বলেন, ‘২৬তম বিবাহবার্ষিকী উপলক্ষে এমন একটি দিন উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ’।

নব্বই দশকের শুরুর দিকে থিয়েটারে অভিনয়ের সুবাদে পরিচয় হয় শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর। তখন শহীদুজ্জামান সেলিম ঢাকা থিয়েটারে কাজ করতেন। আর রোজী সিদ্দিকী আরামবাগ থিয়েটারে। তারপর একদিন রোজী সিদ্দিকীকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন সেলিম। সব সংশয় কাটিয়ে ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code