দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে বাভুমা, এলগার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন টেম্বা বাভুমা। সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপসহ সব ধরনের সাদা বলের ক্রিকেটে এখন থেকে প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আর পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিবেন ডিন এলগার।

Manual8 Ad Code

সাদা বলের ক্রিকেটে এলগারের সহঅধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবে বাভুমা। কুইন্টন ডি কককে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরিয়ে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। মাঠের ক্রিকেটে স্থিতিশীলতা আনতে এবং দলকে জয়ের ধারায় ফিরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএসএ-এর ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ।

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ‘টেম্বা (বাভুমা) ও ডিনের (এলগার) হাতে নেতৃত্ব তুলে দিতে পেরে আমরা খুশি। এবং আমাদের বিশ্বাস এই দুই জনের নেতৃত্বেই প্রোটিয়ারা আবার তাদের পূর্বের জয়ের ধারায় ফিরবে।’ নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী বাভুমা বলেন, ‘আমার আশেপাশে যারা থাকে তারা জানে প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়া আমার কত বছরের স্বপ্ন। এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মাননাগুলোর মধ্যে একটি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code