দীঘির পানিতে ডুবে শিশুর মৃত্যু।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

রাজু বিশ্বাস, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা মহল্লায় বাড়ীর নিকটস্থ দীঘির পানিতে ডুবে ইয়াসিন ( ৩) নামে এক শিশুর মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: তাহির মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায় মহল্লার টমটম চালক মো: ফারুক মিয়া পুত্র ইয়াসিন অন্য শিশুদের সাথে খেলা করছিল। অনেক্ষন তাকে দেখতে না পেয়ে মা স্বপ্না বেগম ইয়াসিনকে খুৃৃঁজতে থাকেন। আশপাশের সব ঘরে খুঁজে না পেয়ে হঠাৎ পাশের দীঘিতে দেখেন তার পুত্র পানিতে ভেসে আছে। তৎক্ষণাত ইয়াসিনকে পানি থেকে তুলে পুরানবাজার একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইয়াসিনকে মৃত বলে ঘোষণা করেন।

Manual8 Ad Code

ইয়াসিনকে হারিয়ে তার মা-বাবা এবং পরিবার শোকে মূহ্যমান।
তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে এবং এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code