নর্থাম্পটনে আহাদুর রহমান সুহেল ও হেকিম আলী মনসুরের ইফতার মাহফিল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

এহসানুল ইসলাম চৌধুরী শামীম ঃ নর্থাম্পটন শায়ার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাদুর রহমান সুহেল ও সাবেক সিনিয়র সহ-সভাপতি হেকিম আলী মনসুরের যৌথ উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন নর্থাম্পটনের পাপরিকা রেষ্টুরেন্টে এই আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেকিম আলী মনসুরের সভাপতিত্বে ও আহাদুর রহমান সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন কাউন্সিলর আজিজুর রহমান,সাবেক কাউন্সিলর সাদিক চৌধুরী ও জাবের মিয়া। সভায় বক্তব্য রাখেন সমসু খান,তুরন মিয়া,রিফাক আহমদ ও নুরুল ইসলাম প্রমূখ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আব্দুল কাহার। সভায় বক্তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা তাদের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল সসপন্ন হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে নিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আতিকুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code