বার্মিংহাম সিটি বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

রাজু আহমেদ ঃ বিএনপির প্রতিষ্টা হয়েছিলো বলেই বাংলাদেশে গনতন্ত্র ফিরে এসেছিলো এবং দেশ ও জনগন আওয়ামিলীগের একদলীয় বাকশাল কায়েমের অশুভ পরিকল্পনা থেকে রেহাই পেয়েছিলো। বিএনপির ৩৯তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে বার্মিংহাম সিটি বিএনপির উদ্যোগে অনুষ্টিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে গত ৪ সেপ্টেম্বর বার্মিংহামের গ্রেটবারের একটি রেষ্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবজার হোসেইনের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী আর বিশেষ অতিথি ছিলেন সহ- সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার। বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি বিএনপির সহ-সভাপিত খোন্দকার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ছমির আলী,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালিক,যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল,জালাল উদ্দিন আহমেদ,আওলাদ হোসেন,আব্দুল কাইয়ুম,রাসেল আহমেদ,আব্দুল কবীর প্রমূখ। আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির ৩৯তম প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা হয় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code