নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ইস্টবেঙ্গল মাঠ চত্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ভারতের কলকাতা শহরে সালমান খান। প্রায় ১৩ বছর পর শহরটিতে এলেন এই বলিউড তারকা। সম্প্রতি লাগাতার খুনের হুমকি পাচ্ছেন সালমান। এরপরেই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্তমানে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি।

Manual8 Ad Code

শনিবার (১৩ মে) কলকাতা ইস্টবেঙ্গল মাঠে বলিউড তারকা সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, প্রভুদেবাসহ অন্য তারকারা এক অনুষ্ঠানে অংশ নেন। এজন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা ইস্টবেঙ্গল মাঠ চত্বর।

Manual8 Ad Code

অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়িতে যান সালমান খান। সেখানে মুখ্যমন্ত্রী সালমান খানকে কলকাতার বিখ্যাত রসগোল্লা, মিষ্টি দই ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।

ভারতজুড়েই দাবাং টু এর শো করছেন সালমান খান। বেশ কয়েক বছর ধরে চলছে এই মেগা শো। তবে এই প্রথম কলকাতা ইস্টবেঙ্গল মাঠে বসছে চাঁদের হাট।

টিকিটের দাম শুনলে অনেকেই চমকে উঠবেন। ভাইজানকে লাইভ দেখতে ও নানা সুবিধা পেতে একজনকে গুনতে হবে দুই থেকে ৩ লাখ রুপি। জাগো নিউজ

Manual7 Ad Code

২০০৯ সালে ওয়ান্টেড সিনেমার প্রচারে কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবে একটি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল সালমান খানের। কিন্তু ভাইজান মাঠে পা রাখার খবরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেদিন সালমানকে মাঠ ছেড়ে চলে যেতে হয়।
এরপর কোনো ছবির প্রচারে তাকে কলকাতায় শো করতে দেখা যায়নি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code