নির্বাচন কমিশনের সিটি নির্বাচনে বিশেষ নজর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদন: চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনে বিএনপিসহ বেশ কিছু বিরোধী দল অংশ নেবে না বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা।

Manual4 Ad Code

নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা না থাকলেও কৌশলগত কারণে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখার পাশাপাশি রাজনৈতিকভাবে ইস্যুটি ব্যবহার করার পক্ষে মত দিয়েছেন নেতারা।

Manual4 Ad Code

বিএনপির নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঘোলাটে থাকবে। সে ক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে সরকার ও ইসির যৌথ কোনও পরিকল্পনা থাকতে পারে।

দলের প্রভাবশালী দায়িত্বশীল একটি সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ। বিএনপি ও বিরোধী দলগুলো পরিকল্পিতভাবে নির্বাচনে অংশ না নিলেও ইস্যুগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে। নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, রাজনৈতিকভাবে এর গুরুত্ব বিবেচনা করে ভূমিকা রাখবে বিএনপি।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়ার কোনও সম্ভাবনা নেই। এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনও নির্বাচনে আমরা যাবো না। তারা ভোট চুরির প্রক্রিয়া অব্যাহত রেখেছে। জনগণকে বাদ দিয়ে দেশ দখলের প্রক্রিয়া অংশমাত্র এসব নির্বাচন। এ ছাড়া আর কিছু হতে পারে না।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code