ফোনালাপ প্রাতিষ্ঠানিক করতে চায় কারা কর্তৃপক্ষ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: দেশের সব কারাগারে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের ফোনে কথা বলার পদ্ধতি ‘স্বজনলিংক’ প্রাতিষ্ঠানিকভাবে চালু করতে চায় কারা কর্তৃপক্ষ। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে অস্থায়ীভাবে সপ্তাহে একদিন মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন বন্দিরা। এবার এই পদ্ধতি স্থায়ীভাবে করতে চায় কারা কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কয়েক দিন আগে কারা অধিদফতরের পক্ষে এআইজি প্রিজন্স (প্রশাসন) মো. মাঈন উদ্দিন ভুঁইয়া সুরক্ষা সেবা বিভাগের কাছে বেশ কিছু প্রস্তাব দেন। এরমধ্যে বন্দিদের সঙ্গে নিজ পরিবারের সদস্যদের কথা বলার জন্য নেওয়া স্বজনলিংক কার্যক্রমের বিষয়টিও তুলে ধরেন।

Manual3 Ad Code

সেখানে তিনি উল্লেখ করে বলেন, ‘কারাগারে ফোনবুথ ‘স্বজন’ স্থাপন কার্যক্রম প্রাতিষ্ঠানিক করা গেলে কারাবন্দিরা স্বজনদের সঙ্গে নিয়মিত কথা বলার সুযোগ পাবে। প্রতি সপ্তাহে একদিন নিকটতম আত্মীয়স্বজনের সঙ্গে পারিবারিক ও আইনি সহায়তার বিষয়ে কথা বলতে পারবেন।’

Manual6 Ad Code

কারা সূত্র জানায়, কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের অংশ হিসেবে ২০১৮ সালের ২৮ মার্চ পরীক্ষামূলকভাবে চালু করা ‘স্বজনলিংক’ প্রকল্পটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই সময় তিনি বলেছিলেন, পর্যায়ক্রমে প্রকল্পটি দেশের সব কারাগারে সম্প্রসারণ করা হবে। কিন্তু অস্থায়ীভাবে কথা বলার প্রক্রিয়া চালু থাকলেও স্থায়ীভাবে সেটা এখনও সম্ভব হয়নি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code