পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর পা বিচ্ছিন্ন, ক্ষোভে সড়ক অবরোধ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: যশোরের নাভারনে বুধবার সকালে স্কুলভ্যানে পল্লী বিদ্যুতের পিকআপের ধাক্কায় মোফতাহুল জান্নাত নিপা নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনায় তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা অবরোধ করে রাখে ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

Manual5 Ad Code

আহত নিপা নাভারন বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীবাহী স্কুলভ্যানটি স্কুলের দিকে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে স্কুলভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোফতাহুল জান্নাত নিপা নামে ওই শিক্ষার্থীর এক পা মারাত্মকভাবে জখম হয়।

Manual1 Ad Code

পুলিশ জানায়, একটি ভ্যানে চড়ে তিন ছাত্রী স্কুলে আসছিল। এ সময় যশোর থেকে দ্রুত গতিতে আসা পল্লী বিদ্যুতের একটি পিকআপ ভ্যান ছাত্রীদের বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে তারা ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।

এ সময় স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে প্রথমে নাভারন ও পরে নিপার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নিপার ডান পা শরীর কেটে বাদ দেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Manual6 Ad Code

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী বেনাপোল যশোর সড়কে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, পুলিশ ও স্থানীয় লোকজনের আশ্বাসে সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code