ফুটপাতে মোটরসাইকেল চালালে তিন মাসের কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালালে সর্বোচ্চ তিন মাসের জেল (কারাদণ্ড) এবং ৩৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইন-২০১৭-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। শফিউল আলম বলেন, ‘সড়ক পরিবহন আইনে শাস্তি বাড়ানো হয়েছে। এ আইনের ৪০ ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়।’ তিনি আরও বলেন, ‘চালক ও হেলপার দুজনেরই হেলমেট থাকতে হবে, গাড়ির সামনে ও পেছনে ঝুঁকিপূর্ণভাবে কোনো কিছু বহন করা যাবে না, চলন্ত অবস্থায় প্যাসেঞ্জার ওঠা-নামা করানো যাবে না, সাইড করে গাড়ি রেখে যানজট সৃষ্টি করা যাবে না, উল্টো পথে বা রং সাইট দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। এসব ভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।’ শফিউল আলম বলেন, ‘আইনের ৪৫ ধারায় এ ধরনের ২৫টি নির্দেশনা রয়েছে। এ নির্দেশার মধ্যে প্রথম অংশে রয়েছে ১৪টি এবং অপর অংশে রয়েছে ১১টি। প্রথম অংশের নির্দেশনা অমান্য করলে তিন মাসের কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। দ্বিতীয় অংশের নির্দেশনা অমান্য করলে একমাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code