বর্তমান সরকার শিক্ষাবান্ধব ও উন্নয়নের সরকার: প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual1 Ad Code

 

কুলাউড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন বিষয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু’র সাথে স্থানীয় প্রশাসন ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব ও উন্নয়নের সরকার। শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুলাউড়ার উন্নয়ন করতে হলে দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা গ্রহণ করে প্রস্তাবনা পাঠাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য ২০৭১ সাল পর্যন্ত একটি ডেল্টা প্রকল্প হাতে নিয়েছে। ভৌগলিক কারণে কুলাউড়ায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা নিয়েছি। এছাড়াও এখানে শেখ কামাল আইটি পার্ক এবং হাকালুকি হাওরসহ পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করা হবে। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

 

Manual3 Ad Code

 

বক্তব্য রাখেন সাবেক এমপি মো. আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শফিউল আলম শফি, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর প্রমুখ।

 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তাছাড়াও সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ হল- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code