বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকবে ফিলিস্তিন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন। মধ্যপ্রাচ্যের দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রাইল এম এম আলজৌব হামিদাহ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এ আশ্বাস দিয়েছেন। জিব্রাইল এম এম আলজৌব হামিদাহ ফিলিস্তিন সরকারের একজন মন্ত্রী এবং দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি।

Manual1 Ad Code

মতিঝিলস্থ বাফুফে ভবনে এ সময়ে তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস রামাদান। এছাড়া উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল সদস্য ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সহ-সভাপতি জনাব তাবিথ আউয়াল, সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code