বাঘায় করোনা বিষয়ে ইউএনওর মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বাঘা (রাজশাহী) :
করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাঘায় স্থানীয় সাত ইউপি চেয়ারম্যানের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে মতবিনিময় সভা করেছেন নির্বাহী অফিসার শাহিন রেজা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় তাঁর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনায় সরকার, রাজনৈতিক নেতা, চিকিৎসক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। এই মহামারি দুর্যোগ কারো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তাই সকলে সম্মিলিতভাবে এই সংকট সমাধানের জন্য কাজ করতে হবে। করোনাকে পুঁজি করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে চেয়ারম্যানদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।

চেয়ারম্যানরা বলেন, মহামারি করোনা সংকটে সরকারের পাশা-পাশি, স্থানীয় সাংসদ, সমাজের ধনাঢ্য ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তি-সহ অনেকেই নিজ উদ্দ্যেগে সহায়তা প্রদান করে আসছেন। আমরা নিজেরা সচেতন হবো এবং অন্যদের সচেতন করবো এটায় আমাদের প্রত্যাশা।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, গড়গড়ি ইউনিয়ণ চেয়ারম্যান রবিউল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়ণ চেয়ারম্যান মেরাজুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি রবিউল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code