

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কাতিয়া এলাকার সকলকে নিয়ে প্রতিবছর একটি মিলন করার প্রত্যয় ঘোষনা করে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কাতিয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির এক সভা। যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর কাতিয়ার প্রবাসী বাঙালীরা ছাড়াও স্থানীয় কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১৩ নভেম্বর বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর কাতিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সর্বসম্মতিক্রমে ভবিষ্যৎ কর্মপন্থাও নির্ধারন করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোৗলানা এখলাছুর রহমান,ফজলুল হক ইয়াহিয়া, আবুল কালাম,সৈয়দ ছানু মিয়া,আব্দুল মকিত,উজ্জ্বল মিয়া,মিলন মিয়া,আবু বকর প্রমূখ।