বিদেশিদের নাগরিকত্ব দিতে কড়াকড়ি আরোপ থেকে সরে এল সৌদি আরব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বিদেশিদের নাগরিকত্ব দিতে কড়াকড়ি আরোপ থেকে সরে এল সৌদি আরব সরকার। দেশটি ঘোষণা দিয়েছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সৌদির নাগরিক হওয়ার জন্য আবেদন করা যাবে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ-সংক্রান্ত এক রাজকীয় ফরমান জারি করেছেন।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর নিশ্চিত করেছে।

 

আজ শুক্রবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ভিশন ২০৩০ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে তেলের ওপর নির্ভরশীলতা কমানো, অর্থনীতির বিচিত্রকরণ ও সরকারি খাতসমূহকে উন্নত করতে এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

Manual7 Ad Code

 

প্রতিবেদনে আরও বলা হয়, দুই মাস আগে এই ফরমান ইস্যু করা হলেও ফরমান সম্পর্কে এতদিন জানা যায়নি। এসময় কোনো সৌদি সংবাদমাধ্যম এনিয়ে সংবাদ প্রকাশ করেনি। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির পত্রিকা সবক।

Manual6 Ad Code

 

যেসব ক্যাটাগরির বিশেষজ্ঞরা দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, তা হলো-ফরেনসিক সায়েন্স, মেডিকেল সায়েন্স, ফার্মেসি, গণিত, কম্পিউটার, প্রযুক্তি, কৃষি, নিউক্লিয়ার অ্যান্ড রিনিউঅ্যাবল অ্যানার্জি, শিল্প, তেল, গ্যাস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, রোবট, ন্যানো-টেকনোলজি, পরিবেশ, ভূতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান ও বিমান।

 

Manual6 Ad Code

রিয়াদের আল-ফয়সাল ইউনিভার্সিটি অধ্যাপক খালিদ বিন আলী বাতাফি বলেন, ‘ভিশন-২০৩০ বাস্তবায়ন করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রজেক্ট হাতে নিয়ে এগোচ্ছে এবং বিনিয়োগ করছে। এসব বাস্তবায়নে দক্ষ সব বিশেষজ্ঞ ও বিজ্ঞানী দরকার। রাজকীয় এ ফরমানের ফলে বিদেশি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা আগ্রহী হবেন বলে আমাদের বিশ্বাস।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code