বিদ্যার একটাই রাগের কারণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 এন্টারটেইনমেন্ট ডেস্ক :: ‘ডার্টি পিকচার’ সিনেমায় বোল্ড সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে দুনিয়া মাতিয়ে ছিলেন বিদ্যা বালান। পরে ‘তুমহারে সুলু’ ছবিতে উচ্চাকাঙ্ক্ষী গৃহিণীর রেডিও জকি হয়ে ওঠার গল্প বলেন এই বলিউড অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সম্প্রতি তার নতুন চুলের স্টাইলসহ খোলামেলা ছবি প্রকাশ করে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতে।

Manual7 Ad Code

সম্প্রতি বয়স চল্লিশ পার হয়েছে তার। একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেছিলেন বলেন, ‘চল্লিশের পরও মেয়েরা আরো আবেদনময়ী হয়। চল্লিশের পর মেয়েরা আরো বেশি পরোয়া করে না।’

Manual2 Ad Code

বর্তমানে দেখা যাচ্ছে, গণমাধ্যমে একের পর এক মন্তব্য করে আলোচনায় থাকছে বিদ্যা। কখন তার ভীষণ রাগ হয় এবার জানালেন সেই কথা। বিদ্য বালান বলেন, ‘আমার শরীর নিয়ে কেউ প্রশ্ন করলে ভীষণ রাগ হয়। শরীর নিয়ে নানা কথা শুনে আসছি ছোটবেলা থেকেই। এক সময় মানুষ বলত, তুমি দেখতে কত সুন্দর, কেন ওজন কমাও না? অথচ ওজন কমানোর জন্য উপোস করতাম। পাগলের মতো ব্যায়াম করেছি। হরমোন জনিত সমস্যার কারণে এই সমস্যার সমাধান কখনো হয়নি।’

ভারতের বিখ্যাত গণিতবিদ শকুন্তলাকে নিয়ে নির্মিত বায়োপিকে পরবর্তী সময়ে দেখা যাবে বিদ্যা বালানকে। খবরে প্রকাশ, এই ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করবেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা। এ ছাড়া হিন্দি ‘পিংক’ ছবির তামিল রিমেকে অজিত কুমারের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। আর এটাই বিদ্যার প্রথম তামিল ছবি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code