বিলীন হয়ে যাবে বিএনপি : তোফায়েল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির রাজনীতি ভুলে ভরা। এজন্য মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কাজেই একদিন বিলীন হয়ে যাবে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

তোফায়েল আহমেদ বলেন, যে দল টাকার বিনিময়ে নমিনেশন দেয়, মানুষ খুন করে এবং যে দলের নেত্রী দুর্নীতি মামলার আসামি সে দলকে মানুষ কেন ভোট দেবে। আগামী পাঁচ বছরের মধ্যে বিলুপ্ত দলগুলোর মতো বিলীন হয়ে যাবে বিএনপি।

Manual4 Ad Code

তিনি বলেন, আজকে বিএনপি দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ নেতা, তিনি দেশের গ্রামকে শহর করেছেন। পদ্মা সেতু করছেন। তার আমলে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

Manual2 Ad Code

তোফায়েল আহমেদ আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে বিএনপি। হামলায় আইভি রহমানসহ অনেকের মৃত্যু হয়। সেই মামলার আসামিদের মধ্যে অনেকের ফাঁসির হুকুম হয়েছে। অনেকের সাজা হয়েছে। তাদের মধ্যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান একজন। অথচ বিএনপি সাজাপ্রাপ্ত তারেক রহমানকে বানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি মনে করে বাংলাদেশের মানুষ বোকা।

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code