বৃষ্টিস্নাত মাদ্রিদে মেসি জেতালেন বার্সাকে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আগের দিন বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। শীর্ষস্থান ফিরে পেতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনার জয়ের বিকল্প ছিল না। কিন্তু তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে মিলছিল না গোলের দেখা।

Manual6 Ad Code

 

মিলবে কী করে! লিওনেল মেসি যে পুরোটা সময় ছিলেন নিজের ছায়া হয়ে। তবে আর্জেন্টাইন তারকা স্বরূপে হাজির হলেন সময়মতো। অসাধারণ এক গোলে গড়ে দিলেন পার্থক্য। ১-০ গোলের দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা।

 

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানোতে রোববার রাতে ম্যাচের শুরু থেকেই ঝরেছে বৃষ্টি। আক্রমণ, পাল্টা আক্রমণ, হলুদ কার্ড, দুর্দান্ত সেভ, ক্রসবার দুর্ভাগ্য, এরপর অসাধারণ গোল; পুরো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। প্রথম বিশ মিনিট অবশ্য বার্সাকে তেমন সুযোগই দেয়নি অ্যাটলেটিকো।

 

সপ্তম মিনিটে জুনিয়র ফিরপোর ভুলে বার্সা গোল খেতে বসেছিল। বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে ফিরপো নিজেদের জালেই জড়িয়ে দিচ্ছিলেন প্রায়। তবে দূরের পোস্টে লেগে ফেরে বল।

Manual4 Ad Code

 

২০ মিনিটে দুর্দান্ত সেভে বার্সাকে বাঁচান গোলরক্ষক মার্ক আন্দে টের স্টেগেন। জোয়াও ফেলিক্সের ক্রসে পোস্টের খুব কাছ থেকে হেড করেছিলেন হারমেসো। পা দিয়ে বল ফিরিয়ে দেন স্টেগেন।

 

Manual2 Ad Code

২৭ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় বার্সা। বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে ডান দিকে দিয়েছিলেন মেসি। কিন্তু ইভান রাকিটিচের শটে জোর ছিল না তেমন। সহজেই ধরে ফেলেন অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান অবলাক।

 

৩৭ মিনিটে আঁতোয়ান ক্রিজমানের থেকে বক্সের সামনে বল পেয়ে দ্রুত শট নিয়েছিলেন লুইস সুয়ারেজ। কিন্তু উরুগুইয়ান স্ট্রাইকারের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code