ভালোবাসা দিবসে নাম্বার ওয়ান প্রেমিক

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

এন্টারটেইনমেন্ট ডেস্ক :: ভালোবাসা দিবস মানেই ভালোবাসা নিয়ে আয়োজনের বর্ণিল আয়োজন। সেই আয়োজনকে রাঙিয়ে দিতে প্রকাশ হয় নানা রকম গান। নবীন প্রবীন শিল্পীদের গানে গানে মেতে উঠে দিবসটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

Manual7 Ad Code

অনেকের ভিড়ে একটি মিষ্টি গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার কাজী শুভ। ১৩ ফেব্রুয়ারি ম্যাক্স ব্যাগ এন্টারটেইমেন্টর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে তার নতুন গানের ভিডিও ‘নাম্বার ওয়ান প্রেমিক’।

শুভ জানান, প্রিয় চট্টোপাধ্যয়ের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। ভিডিওতে কাজী শুভর সঙ্গে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও সামান্তা শিমু। ফারুকের কোরিওগ্রাফিতে ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এটির রেকর্ডিং ও বিশাল সেট ফেলে চিত্র ধারণের কাজ শেষ হয়েছে।

Manual3 Ad Code

কাজী শুভ জাগো নিউজকে বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে আমার অনেকগুলো কাজের মধ্যে এটি অন্যতম। ফার্স্ট বিটের গান এটি। আশা করছি এবারও শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন।’

Manual3 Ad Code

গানটি ভালোবাসার রোমাঞ্চকর গল্পে নির্মিত হয়েছে উল্লেখ করে কাজী শুভ বলেন, ‘আমার অন্যান্য গানের মতো ‘নাম্বার ওয়ান প্রেমিক’ গানটিও দীর্ঘ সময় টিকে থাকবে বলে বিশ্বাস করি। সকলের চাহিদার কথা মাথায় রেখেই এটি নির্মাণ করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code