বিশেষ সম্মাননা পেলেন হেমা মালিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্কঃ যাত্রা শুরু হল ৫২তম ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবারের মতো এবার গোয়ার রাজধানী পানাজিতে বসছে দেশের সবচেয়ে বড় ছবি উৎসবের আসর। করোনার কারণে বন্ধ ছিল। তবে জৌলুস খানকিটা কমলেও আগ্রহ আর উত্তেজনা বজায় রয়েছে পুরোমাত্রায়। খবর হিন্দুস্তান টাইমসের।

গতকাল শনিবার (২০ নভেম্বর) ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে বিশেষ সম্মান তুলে দেওয়া হল ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর হাতে। চলতি বছর ইফির তরফে ‘ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হলেন হেমা। পাশাপাশি সমাপ্তি অনুষ্ঠানের আসরে এই পুরস্কার তুলে দেওয়া হবে সিবিএফসি চেয়ারম্যান তথা গীতিকার প্রসূন যোশীর হাতে।

Manual4 Ad Code

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর পুরস্কার তুলে দিলেন বর্ষীয়ান অভিনেত্রীর হাতে। সমুদ্র নীল ফ্লোরাল প্রিন্টেট ভারী সিল্ক শাড়িতে ইফিতে ঝলমল করলেন হেমা। এদিনের অনুষ্ঠানে অংশ নেন সালমান খান, রণবীর সিং, শ্রদ্ধা কাপুর, মৌনী রায়ের মতো তারকারা। এদিন দেশের নানান প্রান্তের সংস্কৃতির টুকরো ঝলক তুলে ধরা হয় অনুষ্ঠান মঞ্চে। বাংলার প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code