ফাইনালের আগে নগর বাউল উন্মাদনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বিপিএলের নবম আসরের ফাইনালের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম মাতিয়ে গেলেন নগর বাউল জেমস। প্রথমে ‘মাকসুদ ও ঢাকা’, তারপর ‘ওয়ারফেজ’ মঞ্চ মাতায়। কিন্তু সবার অপেক্ষা কেবল জেমসের জন্যই! ঘড়িতে পাঁচটা বাজতেই মঞ্চে ওঠেন জেমস। একের পর এক তার বিখ্যাত গানে উন্মাদনায় মেতেছে গোটা গ্যালারি।

Manual8 Ad Code

স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডকে পেছনে রেখে বানানো হয় মঞ্চ। সেই মঞ্চে ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন জেমস। প্রথম গান গাইতেই স্টেডিয়ামে গগনবিদারী চিৎকার। কানায় কানায় পূর্ণ গ্যালারি নগরবাউলে মাতাল। এ গানের পর জেমস তার বিখ্যাত বেশ কয়েকটি গান গেয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য- ‘দেওয়ানা মাস্তানা’, ‘তারায় তারায় রটিয়ে দেবো’, ‘মীরা বাঈ’ ইত্যাদি।

জেমসের গানে এতই মজে ছিলেন দর্শকরা, সন্ধ্যা ছয়টায় টসের সময়ও ‘ওয়ান মোর, ওয়ান মোর’ স্লোগান ওঠে। পাক্কা একঘণ্টা গ্যালারি মাতিয়ে জেমস ‘ভিগি ভিগি’ গানে শেষ করেন তার মনমাতানো পারফরম্যান্স। মঞ্চ ত্যাগের আগে আশ্বাস দিয়ে গেছেন, ‘বেঁচে থাকলে আবার দেখা হবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code