শঙ্খচিল হতে চাওয়া নারীকে নিয়ে সিনেমা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত জুন মাসে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি প্রযোজক হিসেবে প্রথমবার সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন। তথ্যমন্ত্রণালয়ের নথিতে মিলেছে, ‘লারা’ নামের এই ছবিটি বানাবেন শেখর দাশ নামের একজন। যিনি ইন্ডাস্ট্রিতে প্রায় অপরিচিত। এসব নিয়ে বিস্ময় প্রকাশ কিংবা প্রশ্ন ছুঁড়েছেন অনেকেই। তখন অবশ্য, অভিনেত্রী কাম প্রযোজক জ্যোতিকা হাসপাতালে চিকিৎসাধীন। হয়েছে কঠিন ব্যামো। তাই অনুদান প্রাপ্তি কিংবা সিনেমার গল্প প্রসঙ্গে আর কিছু জানা যায়নি।

Manual2 Ad Code

তবে সম্প্রতি ফিরেছেন হাসপাতাল থেকে স্বাভাবিক জীবনে। ফের উঠে দাঁড়ালেন, নিয়মিত পালন করছেন জাতীয় শিল্পকলা একাডেমির অন্যতম পরিচালকের দায়িত্ব। মাঠে নেমেছেন অনুদানের প্রজেক্ট নিয়েও। এভাবেও বলা যায়, অনেকটা শঙ্খচিলের মতো আকাশে ডানা মেললেন সিনেমার কর্মপরিকল্পনা নিয়ে।

Manual7 Ad Code

জ্যোতি বলেন, ‘স্ক্রিপ্ট তো আগেই হয়েছে। এখন চলছে রিসার্চ। শুটিং শুরু করতে এ বছরের শেষে বা আগামী বছরের শুরু হবে। যা করছি, সেটা যেন শতভাগ পারফেক্ট হয়- সেই চেষ্টা করছি আমরা। কারণ, এই ছবিটির গল্পের সঙ্গে দেশ, ইতিহাস আর সেলিনা হোসেনের মতো মানুষ জড়িয়ে রয়েছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code