‘জানে দুশমন’খ্যাত বলিউড নির্মাতা রাজকুমার কোহলির মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: ‘জানে দুশমন’খ্যাত বলিউড পরিচালক ও প্রযোজক রাজকুমার কোহলি মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে আজ শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বলিউড অভিনেতা আরমান কোহলির বাবা।

Manual4 Ad Code

প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিলেন রাজকুমার। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও বাইরে না আসায় এবং সাড়া না পাওয়ায় দরজা ভাঙেন ছেলে। তখন মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পাওয়া যায় প্রখ্যাত পরিচালককে।

এদিন সন্ধ্যায় রাজ কুমারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, ১৯৬৩ সাল থেকে সিনেমার সঙ্গে জড়িত রাজকুমার। ‘ডুল্লা ভাট্টি’ তাঁর প্রথম ছবি। প্রেম চোপড়াকে নিয়ে ‘সপনি’ সিনেমা নির্মাণ করে নজর কাড়েন তিনি। প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসার পর প্রচুর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

১৯৬৭ সালে তাঁর পরিচালিত ‘নাগিন’ সিনেমাটিও সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। তার পর ছেলে আরমান কোহলিকে নিয়ে আসেন অভিনয়ে। যদিও আরমান একেবারেই সাফল্য পাননি।

Manual3 Ad Code

রাজকুমার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে ‘বদলে কি আগ’, ‘নৌকর বিবি কা’, ‘রাজ তিলক’ সিনেমাগুলো সুপারহিট হয়েছিল বক্স অফিসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code