ক্রিকেটার রাহুলের সঙ্গে আথিয়া শেঠির বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির কাঙ্ক্ষিত বিয়েকে কেন্দ্র করে ব্যাপক হইচই চলছে। অবশেষে তাদের জীবনের বিশেষ দিনটি চূড়ান্ত হয়েছে। আগামী ২৩ জানুয়ারি মুম্বাইয়ের খান্ডালায় সাত পাকে বাঁধা পড়বেন তারা।

Manual7 Ad Code

৩০ বছর বয়সী কে এল রাহুল ও আথিয়ার মধ্যকার মধুর সম্পর্ক দীর্ঘদিনের। এবার তারা গাঁটছড়া বেঁধে প্রেমের সফল সমাপ্তি টানতে প্রস্তুত।

Manual1 Ad Code

ঘনিষ্ঠজন, বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন দুই ভুবনের দুই বাসিন্দা।

আথিয়ার বাবা বলিউড অভিনেতা সুনীল শেঠির ১৭ বছরের পুরোনো খামারবাড়ি জাহানে চার হাত এক হবে। এখন চলছে শেষ মুহূর্তের তোড়জোড়।

নবদম্পতি হিসেবে আথিয়া ও রাহুলের প্রথম ছবির জন্য নিঃসন্দেহে উন্মুখ হয়ে থাকবেন ভক্তরা। দুই তারকা ভারতের ক্রিকেট ও চলচ্চিত্র শিল্পে নিজেদের বন্ধু এবং সহকর্মীদের জন্য জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code