মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ‘ব্যবস্থা নেয়া হচ্ছে’: ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফের নিশ্চিত করে বলেছেন, ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সব ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।

 

হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সামনে এখন সব ধরনের পথই খোলা রয়েছে।’

 

Manual8 Ad Code

তিনি আরো বলেন, ‘ভেনিজুয়েলায় যা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। দেশটিতে ঋণ, ধ্বংস ও ক্ষুধা ছাড়া আর কিছুই নেই।’

 

Manual3 Ad Code

 

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সাথে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন। জাইর মাদুরোর ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।

 

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলসহ বিশ্বের ৫০টির বেশি দেশ ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে দেশটির জাতীয় পরিষদের প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে।

Manual3 Ad Code

 

আরো পড়ুন: আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করে আমি সম্মানিত: মার্কিন সঙ্গীতশিল্পী

Manual8 Ad Code

 

গত দেড় মাসের বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code