মানুষ গড়ার কারিগর একজন আদর্শ শিক্ষক- রাজী ফখরুল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।
মানুষ গড়ার কারিগর একজন আদর্শ শিক্ষক। আদর্শবান শিক্ষকরাই পারে নেতৃত্বদানকারী দেশপ্রেমিক নাগরিক তৈরী করতে। যারা এমন অসংখ্য মানুষ গড়েছেন তাদের বিদায় দেওয়া সত্যিই একটি হৃদয় বিদারক দৃশ্য। আমরা এমন মহৎ মানুষদের বিদায় দিচ্ছি না। আমরা চাই এই শিক্ষকরা তাদের কর্মে বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। তিনি আরও বলেন, সঠিক ও তথ্য নির্ভর যুগোপুযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন আরও বাড়াতে হবে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিজিবি শালবন মাল্টিপারপাস হলে আয়োজিত দেবিদ্বার উপজেলার শিক্ষার মানোন্নয়নে এবং অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং সম্মাননা অনুষ্ঠানে এমন বক্তব্য তুলে ধরেন রাজী মোহাম্মদ ফখরুল। এসময় উপজেলার ৪৮টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান এডভোকেট নাজমা বেগম।

Manual5 Ad Code

দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি ও ফুলতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক এর উপস্থাপনায় আরো বক্ত্যব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ, অত্র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাফরগঞ্জ রাজইনস্টিটিউশান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম মনিরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জি এস মান্নান মোল্লা,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছা সেবক লীগের সদস্য মোঃ শাহাদৎ হোসেন মিঠু, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ শোহরাব হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code