নোয়াখালীতে করোনা পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বিষয়ক সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী :
নোয়াখালীতে করোনা পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে  লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এর প্যাকেজ কার্যক্রমের আওতায় বুধবার  নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে  ” Increase Awareness on Occupational and Environmental Health through Medical Waste Management”  বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।
 সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী, মেডিকেল কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজ বিস্তারিত আলোচনা করেন। সভায় করোনা পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং সময়োপযোগী সভা বলে সভায় অবহিত করা হয়। মাল্টিমিডিয়ার মাধ্যমে সভায় বর্জ্য ব্যবস্থাপনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তথ্যও উপস্থাপন করা হয়।
 Bangladesh Medical Science নামক বেসরকারী কনসাল্টিং ফার্ম এর সহযোগিতায় উক্ত সভাটি বাস্তবায়ন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code