মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় কৃতিত্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল উম্মাটিক ফেস্টিভ্যাল- ২০১৯। যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা রেখেছেন অভাবনীয় কৃতিত্বের স্বাক্ষর।

বিশ্ববিদ্যালয়টিতে সবচেয়ে বড় আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশ অর্জন করেছে বেস্ট কালচারাল এন্টারটেইনিং অ্যাওয়ার্ড।

 

গত সপ্তাহব্যাপী আয়োজিত এ উৎসবে অংশগ্রহণ করে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, নাইজেরিয়া, সোমালিয়া, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।

Manual8 Ad Code

বাংলাদেশের পরিচিতিমূলক স্টল সাজানো হয়েছিল দেশের রেল গাড়ির আদলে, যা দেশি-বিদেশি সবার কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্টলে আরও ছিল ঢেঁকি দিয়ে ধান ভানার দৃশ্য, পড়ন্ত বিকেলে ঘুড়ি উড়ানোর দৃশ্য, বাংলাদেশের অপরূপ বন-বৈচিত্র এবং দেশের রেলগাড়ির ভেতরের রোমাঞ্চকর পরিবেশ।

Manual3 Ad Code

 

বিদেশিদের কাছে দেশের সংস্কৃতি ও লোক-ঐতিহ্য বর্ণনা করেন বাংলাদেশি শিক্ষার্থীরা। পরিবেশন করেন কালো জাম, রসগোল্লা, চানাচুর, শোন পাপড়ি, চা-সহ নানান মজাদার খাবার।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘আই আই ইউ এম গট ট্যালেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী রাইয়ুন নাউফা আকবর, যিনি মাত্র ৫ মিনিটে মানসিক স্বাস্থ্য বিষয়ের ওপরে অসাধারণ স্প্রে পেইন্টিং করে তাক লাগিয়ে দেন উৎসবে আগত দেশি-বিদেশিদের। এ উৎসবের সিস্টার্স নাইটে বাংলাদেশি মেয়েরা দেশীয় নৃত্য পরিবেশন করে অর্জন করেন সব দেশের মধ্যে দ্বিতীয় স্থান।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code