মিথ্যা বলায় নিজের রেকর্ড ভাঙলেন ট্রাম্প!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নানাভাবে বিতর্কের সৃষ্টি করে আসছেন। এবার একদিনে পাঁচ শতাধিক মিথ্যা বলে রেকর্ড করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Manual7 Ad Code

২০২০ সালে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান তুলে ধরে ওয়াশিংটন পোস্ট বলেছে, ট্রাম্প একদিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভঙ্গ করেছেন। ট্রাম্প এ কাজ করেছেন গত ২ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন। সেদিন তিনি মোট ৫০৪ বার মিথ্যা বলেছেন।

Manual1 Ad Code

ওয়াশিংটন পোস্ট ‘ট্রুথ টেস্টার’ বা ‘সত্য পরীক্ষক’ নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়েছে, ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৯ হাজার ৫০৮ বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন।

Manual3 Ad Code

এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ৬০ মিনিটের মধ্যে ১৬টি মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছিলেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন সেগুলোর মধ্যে করোনাভাইরাস অন্যতম। এই ভাইরাসকে প্রথমদিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন, তা ধামাচাপা দিতেই মূলত তিনি এসব মিথ্যা বুলি আউড়িয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code