ট্রাম্পের প্রথম স্ত্রী মারা গেছেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। ৭৩ বছর বয়সী তিন সন্তানের জননীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এক সূত্র মার্কিন নিউজ এজেন্সি এপিকে জানিয়েছে ইভানা ট্রাম্পকে তার নিউইয়র্ক সিটির বাড়ির সিঁড়ির কাছে অচেতন অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি সেখান থেকে পড়ে মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ইভানা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি একজন দুর্দান্ত, সুন্দরী ও বিস্ময়কর নারী ছিলেন। অনুপ্রেরণামূলক জীবন পরিচালনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code