মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক ও এক করার চেষ্টা করছে বাংলাদেশ: আইএমএফ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: আন্তর্জতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, ‘বাজারভিত্তিক এবং মুদ্রা বিনিময় হার এক করার চেষ্টা করছে বাংলাদেশ। এই চেষ্টার মানে হচ্ছে টাকার বিপরীতে মার্কিন ডলারের একটি দর থাকা। বর্তমানে ১ ডলারের বিপরীতে একাধিক দর রয়েছে।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠক চলাকালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শ্রীনিবাসন মুদ্রা বিনিময় হার নিয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশে তিন ধরনের মুদ্রা বিনিময় হার রয়েছে উল্লেখ করে এ বিষয়ে শ্রীনিবাসনকে প্রশ্ন করা হয়। ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code