ম্যানচেষ্টারের শাহজালাল মসজিদে দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

গাউছুল ঈমাম চৌধুরী সুজন (ম্যানচেষ্টার ব্যুরো প্রধান ) ঃ দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইউকের তত্বাবধানে বিশুদ্ধভাবে পবিত্র কোরাণ শিক্ষার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারের সামার হলিডেতেও ম্যানচেষ্টারের শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারে বিশেষ কুরআন প্রশিক্ষণ (দারুল ক্বিরাত) এর ব্যবস্থা করা হয়। দারুল ক্বিরাতের সমাপনী উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী ও সম্মাননা সনদ প্রদান করা হয়। দারুল ক্বেরাতে অংশ নেওয়া শিক্ষার্থীও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৪ সেপ্টেম্বর শাহজালাল মসজিদের হলরুমে এক সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণী ও সম্মাননা সনদ প্রদান করা হয়। শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে,মসজিদের ইমাম ও দারুল কিরাতের নাজিম মাওলানা খায়রুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব, সিনিয়র ম্যাজিস্ট্রেট আলহাজ¦ কবির আহমদ এমবিই,এনবিআর ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সী-মার্কের চেয়ারম্যান ডঃ ইকবাল আহমদ ওবিই, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।

Manual4 Ad Code

 


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুল কিরাতের প্রধান ক্বারী মাওলানা ফখরুল হাসান রুতবাহ,শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফা চৌধুরী এমবিই,আলহাজ¦ হাসান চৌধুরী,আলহাজ¦ নুরুল ইসলাম চৌধুরী,আলহাজ¦ আলাউদ্দিন আহমদ,মসজিদের ট্রাস্টি আলহাজ¦ রইছ আলী, আলহাজ¦ শফিক মিয়া,শাহজালাল মসজিদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আফিজ আলী, সেক্রেটারি আনওয়ার আহমদ চৌধুরী,অফিস সেক্রেটারী আলহাজ¦ মালিক সওদাগর প্রমুখ। অনুষ্ঠানে শাহজালাল মসজিদের দারুল কিরাতের দশ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারকও প্রকাশ করা হয়। সবশেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের সুখ-শান্তি ও কল্যাণ কামনা এবং মরহুম সকল মুসলমানের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code