রাতের বেলা সমুদ্রে চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি বাহরাইনে

লেখক: Rumie
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নিজেদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সামুদ্রিক চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাহরাইন। আজ রবিবার দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মাছ ধরার ট্রলার, ব্যক্তিগত প্রমোদতরি বা অন্য যেকোনো ধরনের জলযান এই সময়ের মধ্যে সমুদ্রে চলাচল করতে পারবে না। বাহরাইন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে আসা “সরাসরি আগ্রাসন” এবং ক্রমাগত হামলার হুমকির মুখে নাগরিক ও বাসিন্দাদের জানমালের নিরাপত্তা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ড্রোন বা মিসাইল হামলার ঝুঁকি এড়াতে এই ‘মেরিন কার্ফিউ’ বা সামুদ্রিক সান্ধ্য আইন জারি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো আইনি জটিলতা এড়াতে সকল নাবিক ও সমুদ্রগামী ব্যক্তিদের এই সময়সূচী কঠোরভাবে মেনে চলার এবং উপকূলের কাছাকাছি না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”উল্লেখ্য যে, বাহরাইনে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী মৎস্যজীবী এবং নাবিক হিসেবে কর্মরত আছেন। এই নিষেধাজ্ঞার ফলে তাদের কর্মঘণ্টায় পরিবর্তন আসতে পারে। তাই স্থানীয় আইন অমান্য করে কোনো বিপদে না পড়তে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code