দেউলিয়া হতে চান ট্রাম্পের সাবেক আইনজীবী

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: দেউলিয়া হওয়ার আবেদন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি জিউলিয়ানি। জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীকে মানহানি করার দায়ে তাকে প্রায় ১৫ কোটি ডলার জরিমানা করেছিলেন দেশটির একটি আদালত। এর ঠিক কয়েকদিন পরই এই জরিমানা এড়াতে দেওলিয়া হওয়ার আবেদন করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual3 Ad Code

জিউলিয়ানি ট্রাম্পের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীর বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ করেছিলেন।

Manual7 Ad Code

নির্বাচনের ফলাফলকে পাল্টে দেওয়ার জন্য ট্রাম্পের আইনি প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন জিউলিয়ানি। তিনি দুই নির্বাচন কর্মী রুবি ফ্রিম্যান এবং তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মসের একটি ভিডিও পোস্ট করে তাদের বিরুদ্ধে ব্যালট–গণনার সময় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ আনেন এবং তাদের সম্পর্কে আরও অনেক ভিত্তিহীন দাবিও করেন। তার এ দাবি আদালতে মিথ্যা প্রমাণিত হলে অপবাদ দিয়ে মানহানি করার দায়ে তাকে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন আটজনের এক ফেডারেল জুরি।

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code