রায়গঞ্জে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

Manual5 Ad Code

সিরাজগঞ্জের রায়গঞ্জে আমরাই পারি উইক্যান বাংলাদেশের বাস্তবায়নে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ক যৌথ কর্মশালা বুধবার বিকাল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নাগরিক জোটের সভাপতি টি. এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাশ, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আতিক মাহমুদ আকাশ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাক রহুল আমিন বকুল, উপজেলা তথ্য কর্মকর্তা মোহায়মেনু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উইক্যান বাংলাদেশের প্রতিনিধি মাহাবুবুর রহমান। কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এনজিও কর্মী, সাংবাদিকসহ ৬০ জন উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code