লকডাউনমুক্ত যুক্তরাজ্যে আজ ঈদুল আজহা উদযাপিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

দীর্ঘদিন লকডাউনে থাকার পর এবার করোনা বিধিনিষেধহীন মুক্তভাবে ঈদুল আজহা উদযাপন করছেন ব্রিটেনের মুসলমান সম্প্রদায়। কোলাকুলি করেছেন একে অপরের সঙ্গে। তবে কোন বিধিনিষেধ না থাকলেও অনেকেও ছিলেন মাস্ক পরিহিত। সামাজিক দূরত্বও মেনে চলেছেন অনেকে।

করোনাভাইরাসের ভয়ংকর ডেল্টা সংক্রমণের মধ্যেই ১৯ জুলাই বিধিনিষেধ তুলে নেয় ব্রিটেন। এতে ব্রিটেনে বিভিন্ন  মসজিদ ও খোলা মাটে অনুষ্ঠিত ঈদ জামাতগুলোতে নেমেছিলো মুসল্লিদের ঢল। লন্ডনের বিভিন্ন পার্কের খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত।

Manual7 Ad Code

বাংলাদেশী অধ্যুষিত পূর্ব লন্ডন মসজিদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোট ৪টি জামাত অনুষ্টিত হয়েছে। প্রতিটি জামাতে প্রায় শত শত মুসল্লি অংশ নিয়েছেন বলে জানান ইস্ট লন্ডন মসজিদ কর্তৃপক্ষ।

পূর্ব লন্ডন ছাড়াও গ্রেটার লন্ডনের রেডব্রিজ, ডেগেনহাম ও নিউহ্যামসহ বিভিন্ন এলাকার মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রতিটি জামাতে বিশ্বমুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করেঅনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।

Manual2 Ad Code

পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায়ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মত। রং বেরংয়ের পোশাক পরিধান করে ছোট বাচ্চাদের আনন্দ, মসজিদে মুসল্লিদের ভিড়। এছাড়াও একে অন্যের বাড়িতে যাওয়ার আলাদা আমেজ এনে দেয় টাওয়ার হ্যামলেটস এলাকায়।

সামাজিক দূরত্ব রক্ষার বিধিনিষেধ তুলে নেয়ায় মসজিদে মুসলমানেরা পাশাপাশি দাঁড়িয়ে বসে ঈদের নামাজ আদায় করেন। কেনটিস টাউন বায়তুল আমান মসজিদে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় ঈদের জামাতে স্থানীয় মুসলমানরা শামিল হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা করে, কোভিড-১৯ মহামারি থেকে মানুষের মুক্তির জন্যে দোয়া করা হয়।

কেনটিস টাউন বায়তুল আমান জামে মসজিদ কমিটির সেক্রেটারি কামাল হোসেন জানান, নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগত মুসল্লিরা গা ঘেঁষে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পেরেছেন। শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করতে পেরে মুসল্লীরাও অত্যন্ত খুশি।

Manual1 Ad Code

এদিকে, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক বার্তায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে অনুষ্ঠিত এবারের ঈদ সবার জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code