সাক্ষ্য দিতে গড়িমসি জাকারবার্গের!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে যুক্তরাজ্যের সংসদীয় কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার প্রস্তাব তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছেন তিনি। এ ঘটনায় জাকারবার্গের ব্যাপক সমালোচনা হচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই কংগ্রেসের সামনে হাজির হতে পারেন জাকারবার্গ। ফেসবুকের কিছু সূত্র জানিয়েছে, সাক্ষ্য দেওয়ার জন্য বক্তব্য সাজানোর পরিকল্পনা চলছে। এর ফলে লন্ডন নয়, ওয়াশিংটনই হতে যাচ্ছে ফেসবুকের বিচারস্থল। কারণ এরই মধ্য ব্রিটিশ আইনপ্রণেতাদের অনুরূপ আহ্বানে সাড়া দেননি জাকারবার্গ।

Manual6 Ad Code

ধারণা করা হচ্ছে, জাকারবার্গ যদি কংগ্রেসের সামনে সাক্ষ্য দেন, তবে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের বড় কর্তাদের ওপরও চাপ বাড়বে। বিশেষ করে গুগলের সিইও সুন্দর পিচাই ও টুইটারের সিইও জ্যাক ডরসির ওপর সাক্ষ্যে উপস্থিত হওয়ার চাপ তৈরি হবে।

Manual5 Ad Code

ফেসবুক তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালাইটিকা ফেসবুকের তথ্য মার্কিন নির্বাচনে কাজে লাগিয়েছে বলে অনেক সমালোচনা হচ্ছে। অভিযোগ উঠেছে প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে কেমব্রিজ অ্যানালাইটিকা। এ ঘটনায় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে ক্ষমা চেয়েছে ফেসবুক।

Manual6 Ad Code

এদিকে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মার্ক জাকারবার্গ সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় ‘যারপরনাই আশ্চর্য’ হয়েছে যুক্তরাজ্যের সংসদীয় কমিটি। ওই কমিটি ‘ভুয়া খবর’ নিয়ে তদন্ত করছিল। এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাজ্যের সংসদীয় কমিটির প্রস্তাবে না করলেন জাকারবার্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code