সাপাহারে এতিমদের জন্য প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে অর্থ প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) :
বৈশ্বিক করোনা ভাইরাস বা কোভিট১৯ এর প্রভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষদের আর্থিক সহযোগীতার পাশাপাশি প্রধান মন্ত্রী এতিম শিশুদেরকেও সহযোগীতা প্রদান করেরছেন। এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে ১৩ টি এতিম খানা বা শিশু সদনে থাকা এতিম শিশুদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে নগত অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী মুনসুর আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্ব প্রতিটি শিশু সদনে এতিম শিশুদের জন্য মাদ্রাসা বা সদন প্রধানদের হাতে নগদ ১০ হাজার টাকা করে ১৩ টি শিশু সদনে মোট ১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করে। দূর্যোগকালীন সময় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ পেয়ে মাদ্রাসা কতৃপক্ষ ও এতিম শিশুরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও তার দীর্ঘায়ু কামনা করেন। সেসাথে তারা দ্রুত যেন বাংলাদেশ থেকে করোনা ভাইরাস মুক্ত হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে সে জন্য দোয়া কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code