সাপাহার সীমান্তে বিজিবি বিএসএফ’র সৌজন্য সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সাপাহার (নওগাঁ) :
নওগাঁর সাপাহার উপজেলার বামন পাড়ার (উত্তর পাতাড়ী) সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
উভয় দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য পাচার, অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ পাচার,যে কোন অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে এবং উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষে শনিবার বেলা ১১টায় এ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নওগাঁ- ১৬-বর্ডার গার্ড ব্যাটালিয়ান এর পাঠানো প্রেস রিলিজ সূত্রে জানা গেছে,শনিবার সকাল ১১টায় নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধীনস্থ বামনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২৪৪ পিলার এর নিকটবর্তী উত্তর পাতাড়ী নামক স্থানে ভারতের অভ্যন্তরে ১২২ বিএসএফ ব্যাটালিয়নের এল এন পুর বিএসএফ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় দুই দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের ওই সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সভায় বিজিবি’র পক্ষে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, ১২ সদস্য বিশিষ্ট একটি সুসজ্জিত একটি দলের প্রতিনিধিত্ত্ব করেন। এ সময় বিজিবি’র উপ অধিনায়ক মেজর এ টি এম আহসান হাবীব তার সাথে উক্ত সভায় উপস্থিত ছিলেন। অপর দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ১২২ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে কমান্ড্যান্ট শ্রী এইচ পি এস কান্ডারী ১৩ সদস্য বিশিষ্ট একটি দলের প্রতিনিধিত্ত্ব করেন। সৌজন্য সভায় উভয় দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ত্ব দিয়ে সমন্বিত টহল জোরদার এবং উভয় দেশের প্রতি শান্তি কামনা করে দুপুর ১টার দিকে এই সৌহার্দপুর্ণ বৈঠকের সমাপ্তি করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code